সকল জাবেদা এক স্থানে

চেকে পন্য বিক্রয় ৫,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
ব্যাংক হিসাব৫,০০০-
বিক্রয় হিসাব-৫,০০০

Hints: বিক্রয় আয় তাই বিক্রয় হিসাব ক্রেডিট , বিক্রয়ের মাধ্যম চেক বা ব্যাংক তাই ব্যাংক হিসাব ক্রেডিট ।

আবিরের নিকট নগদে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
নগাদন হিসাব১৫,০০০-
বিক্রয় হিসাব-১৫,০০০

Hints: বিক্রয় আয় তাই বিক্রয় হিসাব ক্রেডিট , বিক্রয়ের মাধ্যম নগদ টাকা তাই নগদান হিসাব ক্রেডিট। এখানে নাম উল্লেখ থাকলেও এটিকে বাকিতে বিক্রয় ধরা যাবে না কারণ বলাই আছে যে নগদে বিক্রয়।

পণ্য বিক্রয় ১০,০০০ টাকা নগদে ৫,০০০ ও চেকে ২০০০ টাকা পাওয়া গেলো
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
নগদান হিসাব৫,০০০-
ব্যাংক হিসাব২,০০০-
প্রাপ্য হিসাব৩,০০০-
বিক্রয় হিসাব-১০,০০০

Hints: বিক্রয় আয় তাই বিক্রয় করলে বিক্রয় ক্রেডিট হয় । আর বিক্রয়ের মাধ্যম গুলো ডেবিট হবে। অর্থ্যাৎ নগদে বিক্রয়ের জন্য নগদান ৫,০০০ , চেকের জন্য ব্যাংক ২,০০০ এবং বাকি ৩,০০০ টাকার জন্য দেনাদার ডেবিট করতে হবে।

করিমের নিকট পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
প্রাপ্য হিসাব (করিম)৩০,০০০-
বিক্রয় হিসাব-৩০,০০০

Hints: বিক্রয় আয় তাই বিক্রয় করলে ক্রেডিট হয় । আর বিক্রয়ের মাধ্যম ডেবিট হবে। এখানে নাম উল্লেখ আছে মানে এটি বাকিতে বিক্রয় । বাকিতে বিক্রয় হলে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হয়

রহিমের নিকট হতে পন্য কয় ৩০,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
ক্রয় হিসাব৩০,০০০-
প্রদেয় হিসাব ( রহিম)-৩০.০০০

Hints: ক্রয় হিসাব একটি ব্যয় তাই ক্রয় হিসাব ডেবিট । আর ক্রয়ের মাধ্যম ক্রেডিট হবে। যেহেতু এখানে নাম উল্লেখ আছ তাই বকিতে ক্রয় ধরতে হবে । বাকিতে ক্রয় করলে প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট হয়

বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলো ৩৫,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
ক্রয় হিসাব৩৫,০০০-
নগদান হিসাব-৩৫,০০০

Hints: বিক্রয়ের উদ্দেশ্যে কিছু কিনলে তা ক্রয় হিসাব বলে বিবেচিত হবে। ক্রয় হলো ব্যয় তাই ক্রয় হিসাব ডেবিট এবং ক্রয়ের মাধ্যম অর্থ্যাৎ নগদান হিসাব ক্রেডিট হবে।( সর্বদা ক্রয় ডেবিট এবং ক্রয়ের মাধ্যম সমূহ ক্রেডিট হয়)। অন্যভাবে ভাবলে ক্রয় করা হয়েয়ে তাই নগদান হিসাব ক্রেডিট এবং নগদ টাকা ক্রয় কমার কারন হলো ক্রয় তাই ক্রয় ডেবিট হবে।

ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো ২০,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
ব্যাংক হিসাব২০,০০০-
নগদান হিসাব-২০,০০০

Hints: ব্যাংকে হিসাব খোলা হলে ব্যাংকের টাকা বাড়ে এবং নগদ টাকা কমে তাই ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। (সম্পদ বৃদ্ধি ;সম্পদ হ্রাস)

জনাব সাজেদুর রহমান নগদ ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকার পণ্যদ্রব্য,এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
নগদান হিসাব (৪০,০০০+ ৫০,০০০)৯০,০০০-
ক্রয় হিসাব৬০,০০০-
ঋণ ‍হিসাব-৫০,০০০
মূলধন হিসাব-১,০০,০০০
[ নগদন, পণ্যদ্রব্য ও ঋণ নিয়ে ব্যবসা শুরু--

Hints: মালিক ব্যবসায়ে কিছু দিলে যা দিয়েছে তা ডেবিট এবং মূলধন ক্রেডিট হবে। এখানে মালিক দিয়েছে নগদ এবং পণ্যদ্রব্য ( ক্রয়) তাই এগুলো ডেবিট এবং মূলধণ ক্রেডিট। এছারাও এখানে ঋণ রয়েছে যা মালিক দেয় নি তাই এর আলাদা জাবেদা - ঋণ নিলে নগদ টাকা বাড়ে তাই নগদান ডেবিট এবং কেন বাড়লো ঋণ নেওয়ার জন্য তাই ঋণ ক্রেডিট। নগদান হিসাব দুটি একসাথে ৪০+৫০= ৯০ হাজার।

পণ্য বিক্রয় ৮,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
নগদান হিসাব৮,০০০-
বিক্রয় হিসাব-৮,০০০
[ পণ্য বিক্রয়]--

Hints: 👉👉বিক্রয় করলে নগদ টাকা বাড়ে তাই নগদান হিসাব ডেবিট । আর নগদ বাড়ার কারণ হলো বিক্রয় তাই বিক্রয় হিসাব ক্রেডিট। অপর দিক দিয়ে ভাবলে 👉👉 বিক্রয় হলে বিক্রয় ক্রেডিট এবং যে যে মাধম্যে বিক্রয় হয়েছে তা ডেডিট হয়। এখানে নগদে বিক্রয় হয়েছে তাই নগদান হিসাব ডেবিট।

কর্মচারির বেতন প্রদান ১০,০০০ টাকা
হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
বেতন হিসাব১০,০০০-
নগদান হিসাব-১০,০০০

Hints: 👉 বেতন প্রদান করলে নগদ টাকা কমে তাই নগদান হিসাব ক্রেডিট । নগদ কমার কারন হলো বেতন তাহলে সেটা ডেবিট। অপরদিক দিয়ে ভাবলে, 👉বেতন প্রদান হলো ব্যয় । ব্যয় বাড়লে ডেবিট হয় তাই বেতন হিসাব ডেবিট। আর যেভাবে ব্যয় পরিশোধ হয়ে তা ক্রেডিট । অথ্যাৎ নগদান ক্রেডিট।