সূচনা
HSC হিসাববিজ্ঞানের কমন একটি প্রশ্ন হলো লেনদেনের হিসাবের শ্রেণিবিভাগ দেখাও। এ্ই পোস্টের মাধ্যমে আমরা জানবো প্রশ্নটি সমাধানের সঠিক উপায় এবং এই সম্পর্কিত টিপস্ & ট্রিক্স ।
হিসাবের শেনিবিভাগ কি?
আমরা জানি, আধুনিক পদ্ধতিতে হিসাব হলো ৫ প্রকার ( সম্পদ, দায়, মালিকানাস্বত্ত্ব , আয় , ব্যয়) এবং সনাতন পদ্ধতিতে ৩ প্রকার ( সম্পত্তিবাচক , ব্যাক্তিবাচক ও নামিক) । এগুলোই হলো হিসাবের শ্রেণি বা হিসাব খাত। অথ্যাৎ এরোকম প্রশ্নের সমাধান করতে হলে আমাদের লেনদেনগুলোকে দু’তরফা দাখিলা অনুজায়ী দুুটি পক্ষ বের করে ওই পক্ষ সমূহ কোন প্রকারের হিসাব তা দেখাতে হবে। হিসাবের শেণিবিভাগ দুটি পদ্ধতিতে দেখানো যায়:-
১.আধুনিক পদ্ধতি।
২. সনাতন পদ্ধতি।
**প্রশ্নে কোন পদ্ধতি উল্লেখ না থাকলে আধুনিক পদ্ধতিতে সমাধান করতে হবে।
সম্ভাব্য প্রশ্ন:-
১. লেনদেনগুলোর হিসাবের শ্রেণিবিভাগ দেখাও।
২. লেনদেনের হিসাব খাত নির্ণয় কর।
৩. লেনদেনসমূহের হিসাবশ্রেণি নির্ণয় কর।
৪. আধুনিক / সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণি দেখাও।
এরোকম প্রশ্ন থাকলেই ছক হবে –
তারিখ——সংশ্লিষ্ট হিসাব—–হিসাবের শ্রেণি
তারিখ:- লেনদেনের তারিখ লিখতে হবে।
সংশ্লিষ্ট হিসাব:- দু’তরফা দাখিলা পদ্ধতি অনুসারে লেনদেনের সাথে জরিত হিসাবসমূহ বের করতে হবে। যেমন: নগদান হিসাব, বিক্রয় হিসাব, বেতন হিসাব।
হিসাবের শ্রেণি :- কোন প্রকারের হিসাব তা লিখতে হবে।যেমন: সম্পদ হিসাব , আয় হিসাব, ব্যয় হিসাব।
নিচে আধুনিক ও সনাতন পদ্ধতিতে লেনদেনের শ্রেণিবিভাগ দেখানো হলো।
আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণিবিভাগ
আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার। যথা: ১.সম্পদ , ২.দায় ,৩.মালিকানাস্বত্ত্ব , ৪.আয় এবং ৫.ব্যয়। অথ্যাৎ হিসাবের শ্রেণি হিসেবে আমাদের এই ৫ টির যেকোন একটি ব্যবহার করতে হবে।

নগদ কেন সম্পদ ? প্রদেয় কেন দায় ? কোনটি কোন হিসাব জানতে দেখতে পারেন :- আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণিবিভাগ
সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণিবিভাগ
সনাতন পদ্ধতিতে হিসাব ৩ প্রকার। যথা: ১.সম্পত্তিবাচক , ২.ব্যক্তিবাচক ,৩.নামিক । অথ্যাৎ হিসাবের শ্রেণি হিসেবে আমাদের এই ৩ টির যেকোন একটি ব্যবহার করতে হবে।

কোনটি সম্পত্তিবাচক কোনটি নামিক । কোনটি কোন হিসাব জানতে দেখতে পারেন :- সনাতন পদ্ধতিতে হিসাব কত প্রকার ও কি কি?
উভয় পদ্ধতিতে হিসাবের শ্রেণিবিভাগ
মাঝে মাঝে সনাতন ও আধুনিক উভয় পদ্ধতিতে হিসাবের শ্রেণিবিভাগ চাইতে পারে । সেক্ষেত্রে নিম্নক্ত উপায়ে সমাধান করতে হবে।

[ কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা মতামত জানাতে কমেন্ট করুন ]
