তিশা সার্ভিসিং ( কার্যপত্র ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ১০ সমাধান
হিসাববিজ্ঞান প্রথম পত্র বোর্ড প্রশ্ন ও সমাধান
ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
১০ নং প্রশ্নের উত্তর - কার্যপত্র
১০) তিশা সার্ভিসিং প্রতিষ্ঠানের রেওয়ামিল নিম্নরূপ:
তিসা সার্ভিসিং
রেওয়ামিল
৩১ ডিসেম্বর , ২০১৭
হিসাবের নাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|
নগদ প্রাপ্য হিসাব অগ্রিম বিমা দালানকোঠা ভাড়া সেবা আয় বেতন মূলধন আসবাবপত্র প্রদেয় হিসাব |
২০,০০০ ২২,০০০ ১৫,০০০ ২,০০,০০০ ৫,০০০ - ১৫,০০০ - ১,০০,০০০ - |
- - - - - ১,০৭,০০০ - ২,৫০,০০০ - ২০,০০০ |
৩,৭৭,০০০ |
৩,৭৭,০০০ |
সমন্বয়সমূহ: (১) দালানকোঠার উপর ২১⁄২% অবচয় ধার্য কর; (২) বেতন বকেয়া আছে ৩,৫০০ টাকা; (৩) অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে ১০,০০০ টাকা; (৪) আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য কর।
ক. আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় কর।
খ. সমন্বয়গওলোর সমন্বয় দাখিলা দাও। ( ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
HSC Accounting 1st Paper Board Question and Slove
Dhaka , Jashore, Sylhet, Dinajpur Board 2018
Answer to the question no. 10 - Worksheet
সমাধান- ক. আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় কর।

নির্দেশনা:-
আসবাবপত্রে অবচয় : সমন্বয়ে দেওয়া আছে আসবাবপত্রের অবচয় ৫% , অথ্যাৎ আসবাপত্রে ১,০০,০০০ টাকাকে ৫% করলেই আসবাবপত্রে অবচয় বের হয়ে যাবে।
নিট আসবাবপত্র: আসবাপব পত্র থেকে পুঞ্জিভুত অবচয় বাদ দিলেই নিট আসবাবপত্র বের হয়। রেওয়ামিলে কোথায় পুঞ্জিভুত অবচয় নেই তাই শুধু অবচয় ৫,০০০ টাকা বাদ দিলেই হবে। পুঞ্জিভুত অবচয় থাকলে অবচয় + পুঞ্জিভুত অবচয় দুটিই বিয়োগ হতো।
সমাধান- খ.সমন্বয়গওলোর সমন্বয় দাখিলা দাও। ( ব্যাখ্যার প্রয়োজন নেই)

নির্দেশনা:- সমন্বয় জাবেদা:-
১ নং- যে কোন অবচয় হলেই অবচয় ডেবিট , পুঞ্জিভুত অবচয় ক্রেডিট হয়। কিসের অবচয় সেটা বুঝাতে পুঞ্জিভুত অবচয়ের সাথে ঐ বস্তুর নাম দিতে হবে।
২ নং- বেতন হলো ব্যয় তাই বেতন হিসাব ডেবিট , বাকি/ বকেয়া বয়েছে তাই বকেয়া বেতন হিসাব ক্রেডিট।
৩ নং- অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে মানে অগ্রিম বিমাকে উল্টাতে হবে । আগে ডেবিট ছিলো এখন ক্রেডিট হবে। এবং খরচ হয়েছে তাই বিমাখরচ ডেবিট হবে।
৪ নং- যে কোন অবচয় হলেই অবচয় ডেবিট , পুঞ্জিভুত অবচয় ক্রেডিট হয়। কিসের অবচয় সেটা বুঝাতে পুঞ্জিভুত অবচয়ের সাথে ঐ বস্তুর নাম দিতে হবে।
সমাধান- গ. ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।

নির্দেশনা:- কার্যপত্র প্রস্তুত:
ছক: ১০ ঘরা কার্যপত্রের জন্য প্রথমে বিবরণের ঘর নিয়ে বাকি অংশকে প্রথমে ৫ ভাগ করবো। ঐ ৫ ভাগকে আবার দুটি করে ভাগ করবো ডেবিট এবং ক্রেডিট। প্রতিটি হিসাবরে জন্য ১ টি , প্রতিটি সম্বয়ের জন্য ২ টি + নিট মুনাফা ও মোট এর জন্য আরো দুটি ঘর লাগে। প্রশ্নে হিসাব রয়েছে ১০ টি এবং সমন্বয় ৪ টি। মানে রো হবে (১০+(৪*২) + ২= ২০ টি । কমবেশি হলে পরে কমাতে বাড়াতে হবে।
রেওয়ামিল : প্রশ্ন দেখে দেখে লিখবো । ডেবিটগুলো ডেবিট এবং ক্রেডিট গুলো ক্রেডিটে টাকা লিখতে হবে।
সমন্বয় : খ হতে সমন্বয় জাবেদা দেখে বসাতে হবে। রেওয়ামিলে আগে থেকে হিসাব থাকলে সেই ঘরেই টাকা দিবো যেমন এখানে অগ্রিম বিমা ,বেতন। না থাকলে নতুন হিসাব লিখবো ।
সমন্বিত রেওয়ামিল: জের ছকের মতো করে জের সবগুলো হিসাবের নির্ণয় করতে হবে। সমন্বয়ের ঘরে কিছু থাকলে তা জের ছকের মতো করে যোগ-বিয়োগ করতে হবে। সমন্বয়ে কিছু না থাকলে যেমন আছে তেমনই হবে।
আয় বিবরণী : সকল আয় ব্যয় কে এই ঘরে লিখতে হবে। শেষে সমাপনী জের নিট মুনাফা বের করতে হবে।
আর্থিক অবস্থার বিবরণী: সকল সম্পদ , দায় ও মালিকানাস্বত্ত্বে এখানে লিখতে হবে। দুই পক্ষ মিললে বলা যায় যে কার্যপত্রটি সঠিক। ( পুঞ্জিভুত অবচয় বিপরীত সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট হয় )
এই বোর্ডের সকল প্রশ্ন একসাথে: ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ হিসাববিজ্ঞান প্রথম প্রত্র সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান-HSC
[ কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা মতামত জানাতে কমেন্ট করুন ]
Related Posts
আব্দুস সবুর ( একতরফা দাখিলা ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ১১ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: একতরফা দাখিলা পদ্ধতি
প্রিয়ন্তি রহমান ( অবচয় )- ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ৯
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: অবচয়
রেওয়ামিল ( রহমান ব্রাদার্স ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং- ৮ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: রেওয়ামিল