হিসাববিজ্ঞান প্রথম পত্র বোর্ড প্রশ্ন ও সমাধান
ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
৯ নং প্রশ্নের উত্তর - অবচয়
দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষন

৯) প্রিয়ন্তি রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ জানুয়ারি ২০১৭ সালে ৬,৩৫,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতিটির বহন খরচ প্রদান করে ২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ৮ বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতিটির ভগ্নাবশেষ মূল্য হবে ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর।

ক. অবচয়ের হার এবং ১ বছরের অবচয় নির্ণয় কর।

খ.অবচয় খরচ হিসাব তৈরি কর।

গ. যন্ত্রপাতি হিসাব তৈরী কর।

[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]

HSC Accounting 1st Paper Board Question and Slove
Dhaka , Jashore, Sylhet, Select Dinajpur Dinajpur Board 2018
Depreciation
Answer to the question no. 9

সমাধান- ক. অবচয়ের হার এবং ১ বছরের অবচয় নির্ণয় কর।

অবচয়ের হার ঢাকা বোর্ড ২০১৮ , accounting dhaka board 2018

নির্দেশনা:-  

অবচয় হার: ১০০ কে বছর (আয়ুষ্কাল) দিয়ে ভাগ করলেই সরলরৈখিক পদ্ধতিতে অবচয় পাওয়া যায় । আর তার সথে ২ গুন করলেই ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার পাওয়া যায়।

 

অবচয় নির্ণয়: ক্রমহ্রাসমান পদ্ধতিতে সম্পদের মোট মূল্যের সাথে আবচয়ের হার গুন করলেই ১ম বছরের আবচয় পাওয়া যায় । পরের বছরের অবচয় = ( সম্পতির মূল্য – পুঞ্জিভুত অবচয় ) × অবচয় হবে। ১ এর অধিক বছরের অবচয় লাগলে অবচয় সারণী করাই ভালো।

এখানে সম্পদের মোট মূল্য মানে সম্পদ , ক্রয় করা , বহন করা , স্থাপন করা সকল খরচের সমষ্টি।

সমাধান- খ.অবচয় খরচ হিসাব তৈরি কর।

অবচয় খরচ হিসাব ঢাকা বোর্ড ২০১৮

নির্দেশনা:- অবচয় খরচ হিসাব করতে হলে আমাদের অবচয় রিলেটেড জাবেদা গুলো জানতে হবে। আমরা জানি প্রতি বছর/ হিসাবকালে অবচয় নিয়ে মাত্র দুটি জাবেদা হয়।

১. অবচয় হিসাব ধার্য:-

অবচয় হিসাব ডেবিট

পুঞ্জিভুত অবচয় হিসাব ক্রেডিট

২. অবচয় হিসাব বন্ধ করতে:-

আয় বিবরণী হিসাব ডেবিট

অবচয় ক্রেডিট

তাহলে আমরা জের ছকে সমাধান করবো।

  • প্রথমেই অবচয় হিসাব ডেবিট তাই টাকা ডেবিট দিকে হবে।এর বিপরীত হিসাব পুন্জিভুত অবচয় বিবরণে ঘরে লিখতে হবে।
  • পরের জাবেদায় অবচয় ক্রেডিট তাই টাকা ক্রেডিট দিকে দিতে হবে।বিপরীত হিসাব আয় বিবরনী বিবরণে লিখতে হবে।
  • নিয়ম অনুজায়ী জের টানলেই অংক সম্পন্ন। অবচয়ের জের সর্বদা ০ হয়।

সমাধান- গ. যন্ত্রপাতি হিসাব তৈরী কর।

যন্ত্রপাতি হিসাব ঢাকা ২০১৮

নির্দেশনা:- যন্ত্রপাতি হিসাব করতে হলে যন্ত্রপাতি সম্পর্কিত জাবেদা জানতে হবে। 

যন্ত্রপাতি ক্রয় করলে জাবেদা হয়:-

যন্ত্রপাতি হিসাব ডেবিট (ক্রয়মূল্য + অন্যান্য খরচ)

নগদ/ ব্যাংক/ প্রদেয় হিসাব ক্রেডিট।

তাহলে  যন্ত্রপাতি ডেবিট তাই টাকা ডেবিট দিকে হবে। এবং বিপরীত হিসাব নগদ/ব্যাংক বিবরণের ঘরে লিখতে হবে।

এই বোর্ড এর সকল প্রশ্নের সমাধান একসাথে —- ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ হিসাববিজ্ঞান প্রথম প্রত্র সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান-HSC

 

[ কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা মতামত জানাতে কমেন্ট করুন ]

Leave a Reply