৮ নং প্রশ্নের উত্তর - ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮

 ৮) রহমান ব্রাদার্স-এর নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তসমূহ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের:

রহমান ব্রাদার্স

রেওয়ামিল

৩১ ডিসেম্বর , ২০১৭

হিসাবের নাম
টাকা
হিসাবের নাম
টাকা
সেবা আয়
অনুপার্জিত সেবা আয়
মনিহারি ক্রয়
উত্তোলন
ব্যাংক জমাতিরিক্ত
অফিস সরঞ্জাম
বিক্রয় খতিয়ানের জের
আগুনে বিনষ্ট পণ্য
বিজ্ঞাপন
প্রারম্ভিক মনিহারি
৩,৪৮,০০০
৬০,০০০
২০,০০০
১,০০,০০০
৭৫,০০০
১,০০,০০০
৫০,০০০
১৬,০০০
১৬,০০০
৮,০০০
আইন বই
আয়কর
চালিানি কারবারে পণ্য প্রেরণ
সমাপনী মনিহারি
মূলধন
আসবাবপত্র
চেম্বার ভাড়া
প্রদেয় হিসাব
দালানকোঠা
বেতন
২০,০০০
৭০,০০০
৮০,০০০
১৬,০০০
২,০০,০০০
৬০,০০০
৪৮,০০০
৪০,০০০
৭৫,০০০
৬০,০০০

ক. মনিহারি খরচের পরিমাণ কত?

খ. স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় কর।

গ. রেওয়ামিল তৈরি কর।

[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]

সমাধান- ক. মনিহারি খরচের পরিমাণ কত?

মনিহারি খরচের পরিমাণ - ঢাকা ২০১৮

নির্দেশনা:-  প্রায় সব ক্ষেত্রেই একটি সূত্র কাজ করে তা হলো:-

প্রারম্ভিক + ক্রয় -সমাপনী

এক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি । প্রারম্ভিক মনিহারি + মনিহারি ক্রয় – সমাপনী মনিহারি = মনিহারি খরচ।

সমাধান- খ. স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় কর।

স্থায়ী সম্পদ ও চলতি দায় ঢাকা ২০১৮

নির্দেশনা:- স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয়:-

স্থায়ী সম্পদ: এমন সম্পদ যা আমরা সাধারণত ১ বছররে বেশি আয়ুষ্কাল থাকে। যা থেকে আমরা লম্বা সময় যাবত সুবিধা নিতে পারি ব্যবহার করতে পারি। প্রশ্নমতে এখানে যে যে স্থায়ী সম্পদ রয়েছে তা হলো :- অফিস সরঞ্জাম, আইনবই, আসবাবপত্র, দালানকোঠা ।

চলতি দায়: এমন দায় যার মেয়াদ ১ বছরের কম হয়। এখানে রয়েছে-

১. অনুপার্জিত সেবা আয় ( টাকা নিয়েছে সেবা দেওয়া হয় নি। অগ্রিম আয় = দায় )

২. ব্যাংক জমাতিরিক্ত ।

৩. প্রদেয় হিসাব।

সমাধান- গ.রেওয়ামিল তৈরি কর।

রেওয়ামিল , ঢাকা বোর্ড ২০১৮

নির্দেশনা:- রেওয়ামিল করতে হলে আমাদের দুটি লাইন মনে রাখতে হবে।

১. সম্পদ ও ব্যয় ডেবিট বাকি সব ক্রেডিট।

২.  রেওয়ামিলে মজুদ পণ্য ও মনিহারি সমাপনী যায় না বাকি সব প্রারম্ভিক যায় না। সম্ভাব্য কিছুই যায় না

* নোট শুধু বোঝার সুবিধার্থে  দেওয়া হয়েছে । রেওমিল করার সময়ে এটি দেওয়া যাবে না।

কোনটি কোন কারণে ডেবিট ক্রেডিট হলো তা তো নোট আকারে দেওয়াই আছে। সমাপনি  মনিহারি রেওয়ামিলে যায় না ।দুই পাশ সমান হলে বুঝতে হবে অংক হয়েছে । সমান না হলে ২-৩ বার রিভিশন দিতে হবে। ভুল পেলে ভালো না পেলে যে পাশে কম সে পাশে অনিশ্চিত হিসাব দিয়ে দুই পাশ মিলাতে হবে।

 

এই বোর্ডের সকল প্রশ্নের উত্তর একসাথে –  আর্থিক বিবরণী (তমা কোম্পানি)- ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং-২ সমাধান

 [ কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা মতামত জানাতে কমেন্ট করুন ]

Leave a Reply