হিসাববিজ্ঞান প্রথম পত্র বোর্ড প্রশ্ন ও সমাধান
ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
১০ নং প্রশ্নের উত্তর - কার্যপত্র

 ১০) তিশা সার্ভিসিং প্রতিষ্ঠানের রেওয়ামিল নিম্নরূপ:

তিসা সার্ভিসিং

রেওয়ামিল

৩১ ডিসেম্বর , ২০১৭

হিসাবের নাম
ডেবিট টাকা
ক্রেডিট টাকা
নগদ
প্রাপ্য হিসাব
অগ্রিম বিমা
দালানকোঠা
ভাড়া
সেবা আয়
বেতন
মূলধন
আসবাবপত্র
প্রদেয় হিসাব
২০,০০০
২২,০০০
১৫,০০০
২,০০,০০০
৫,০০০
-
১৫,০০০
-
১,০০,০০০
-
-
-
-
-
-
১,০৭,০০০
-
২,৫০,০০০
-
২০,০০০
৩,৭৭,০০০
৩,৭৭,০০০

সমন্বয়সমূহ: (১) দালানকোঠার উপর ২% অবচয় ধার্য কর; (২) বেতন বকেয়া আছে ৩,৫০০ টাকা; (৩) অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে ১০,০০০ টাকা; (৪) আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য কর।

ক. আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় কর।

খ. সমন্বয়গওলোর সমন্বয় দাখিলা দাও। ( ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ. ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।

[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]

HSC Accounting 1st Paper Board Question and Slove
Dhaka , Jashore, Sylhet, Dinajpur Board 2018
Answer to the question no. 10 - Worksheet

সমাধান- ক. আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় কর।

আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ, ঢাকা ২০১৮ Dhaka 2018

নির্দেশনা:-  

আসবাবপত্রে অবচয় : সমন্বয়ে দেওয়া আছে আসবাবপত্রের অবচয় ৫% , অথ্যাৎ আসবাপত্রে ১,০০,০০০ টাকাকে ৫% করলেই আসবাবপত্রে অবচয় বের হয়ে যাবে।

নিট আসবাবপত্র:  আসবাপব পত্র থেকে পুঞ্জিভুত অবচয় বাদ দিলেই নিট আসবাবপত্র বের হয়। রেওয়ামিলে কোথায় পুঞ্জিভুত অবচয় নেই তাই শুধু অবচয় ৫,০০০ টাকা বাদ দিলেই হবে। পুঞ্জিভুত অবচয় থাকলে  অবচয় + পুঞ্জিভুত অবচয় দুটিই বিয়োগ হতো।

সমাধান- খ.সমন্বয়গওলোর সমন্বয় দাখিলা দাও। ( ব্যাখ্যার প্রয়োজন নেই)

খ.সমন্বয় দাখিলা ঢাকা বোর্ড ২০১৮ , Adjusting entries dhaka board 2018

নির্দেশনা:-  সমন্বয় জাবেদা:-

১ নং- যে কোন অবচয় হলেই অবচয় ডেবিট , পুঞ্জিভুত অবচয় ক্রেডিট হয়। কিসের অবচয় সেটা বুঝাতে পুঞ্জিভুত অবচয়ের  সাথে ঐ বস্তুর নাম দিতে হবে।

২ নং- বেতন হলো ব্যয় তাই বেতন হিসাব ডেবিট , বাকি/ বকেয়া বয়েছে তাই বকেয়া বেতন হিসাব ক্রেডিট।

৩ নং- অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে মানে অগ্রিম বিমাকে উল্টাতে হবে । আগে ডেবিট ছিলো এখন ক্রেডিট হবে। এবং খরচ হয়েছে তাই বিমাখরচ ডেবিট হবে।

৪ নং- যে কোন অবচয় হলেই অবচয় ডেবিট , পুঞ্জিভুত অবচয় ক্রেডিট হয়। কিসের অবচয় সেটা বুঝাতে পুঞ্জিভুত অবচয়ের  সাথে ঐ বস্তুর নাম দিতে হবে।

সমাধান- গ. ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।

১০ ঘরবিশিষ্ট কার্যপত্র ঢাকা বোর্ড ২০১৮ , worksheet dhaka board 2018

নির্দেশনা:- কার্যপত্র প্রস্তুত:

ছক: ১০ ঘরা কার্যপত্রের জন্য প্রথমে বিবরণের ঘর নিয়ে বাকি অংশকে প্রথমে ৫ ভাগ করবো। ঐ ৫ ভাগকে আবার দুটি করে ভাগ করবো ডেবিট এবং ক্রেডিট। প্রতিটি হিসাবরে জন্য ১ টি , প্রতিটি সম্বয়ের জন্য ২ টি  + নিট মুনাফা ও মোট এর জন্য আরো দুটি ঘর লাগে। প্রশ্নে হিসাব রয়েছে ১০ টি এবং সমন্বয় ৪ টি। মানে রো হবে (১০+(৪*২) + ২= ২০ টি । কমবেশি হলে পরে কমাতে বাড়াতে হবে। 

রেওয়ামিল : প্রশ্ন দেখে দেখে লিখবো । ডেবিটগুলো ডেবিট এবং ক্রেডিট গুলো ক্রেডিটে টাকা লিখতে হবে।

সমন্বয় : খ হতে সমন্বয় জাবেদা দেখে বসাতে হবে। রেওয়ামিলে আগে থেকে হিসাব থাকলে সেই ঘরেই টাকা দিবো  যেমন এখানে অগ্রিম বিমা ,বেতন। না থাকলে নতুন হিসাব লিখবো ।

সমন্বিত রেওয়ামিল: জের ছকের মতো করে জের সবগুলো হিসাবের নির্ণয় করতে হবে।  সমন্বয়ের ঘরে কিছু থাকলে তা জের ছকের মতো করে যোগ-বিয়োগ করতে হবে। সমন্বয়ে কিছু না থাকলে যেমন আছে তেমনই হবে।

আয় বিবরণী : সকল আয় ব্যয় কে এই ঘরে লিখতে হবে। শেষে সমাপনী জের নিট মুনাফা বের করতে হবে।

আর্থিক অবস্থার বিবরণী:  সকল সম্পদ , দায় ও মালিকানাস্বত্ত্বে এখানে লিখতে হবে। দুই পক্ষ মিললে বলা যায় যে কার্যপত্রটি সঠিক। ( পুঞ্জিভুত অবচয় বিপরীত সম্পদ তাই  আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট হয় )

এই বোর্ডের সকল প্রশ্ন একসাথে:  ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ হিসাববিজ্ঞান প্রথম প্রত্র সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান-HSC 

 [ কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা মতামত জানাতে কমেন্ট করুন ]

Leave a Reply