ক্রয় জাবেদা, খতিয়ান (লিপি অ্যান্ড কোং ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং-৫ সমাধান
৫ নং প্রশ্নের উত্তর- ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
৫) ২০১৭ সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কোং নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করল-
জুন-২ : নিপা বিপনি, সুনামগঞ্জ হতে ক্রয়। প্রতি জোড়া ৫০০ টাকা দরে ২০০ জোড়া তাঁতের শাড়ি। কারবারি বাট্টা ১০%। পরিবহন খরচ ১,০০০ টাকা এবং বিমা সেলামি ৩০০ টাকা। চালান নং ৩০১ । [ শর্ত ৩/১০, নিট ২০ ]
জুন-২৮ : বধুয়া ক্লথ স্টোরস, রাজশাহী হতে ক্রয় : প্রতিটি ৫,০০০ টাকা দরে ৫০ টি জামদানি শাড়ি । প্রতিটি ৭,০০০ টাকা দরে ১৫টি বেনারসি শাড়ি । প্রতিটি ৫০ টাকা দরে ২০০ খানা রুমাল । কারবারি বাট্টা ১৫% । প্যাকিং খরচ ১,০০০ টাকা। কুলি ও গাড়ি ভাড়া ২,০০০ টাকা। চালান নং ৩০২ । [ শর্ত ৩/১৫, নিট ৩০ ]
ক. মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. ক্রয় জাবেদা তৈরি কর।
গ. প্রয়োজনীয় খতিয়ান হিসাব তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
সমাধান- ক. মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়

নির্দেশনা:- পরিমাণ চাইলেই তারিখ——বিরবণ—-টাকা—-টাকা ছক টানতে হবে।
কারবারি বাট্টা হলো ক্রয় বিক্রয়ের সময়ের বাট্টা । মনে রাখতে হবে:-
ক্রয়-বিক্রয় এর সময়ের বাট্টা = কারবারী বাট্টা / ব্যবসায়িক বাট্টা।
দেনাদার-পাওনাদার এর টাকা পরিশোধের সময়ের বাট্টা = বাট্টা/ নগদ বাট্টা
এখানে কারবারি বাট্টা অথ্যাৎ ক্রয় বিক্রয়য়ের বাট্টা বের করতে হবে। প্রশ্নে দুটি লেনদেনই ধারে ক্রয় নিয়ে তাই দুটিই এখানে যাবে। মোট ক্রয়ের টাকাকে বাট্টা দিয়ে % করলেই বাট্টা বেরিয়ে যাবে।
সমাধান- খ. ক্রয় জাবেদা তৈরি কর।

নির্দেশনা:- ক্রয় জাবেদায় শুধু বাকিতে ক্রয় যায় । এখানে দুটি লেনদেই ধারে ক্রয় ( কারণ নাম উল্লেখ আছে)। মানে দুটি লেনদেনই ক্রয় জাবেদায় যাবে।
প্রথমে ক্রয় জাবেদার ছক কাটতে হবে। তারিখ — ক্রয় ডেবিট তার বিপরীত ’ক্রেডিট হিসাবখাত’লিখতে হরে — তারপর শর্ত, চালান , সূত্র —- তারপর বাকিতে ক্রয়ের জাবেদা : ক্রয় ডে. ; প্রদেয় কে.।
যেহেতু ক্রেডিট হিসাব খাত তাই এই ঘরে নাম থাকলে নাম / নাম না থাকলে প্রদেয় হিসাব লিখতে হবে।
টাকা বের করার ক্ষেত্রে :-
- মোট ক্রয় বের করতে হবে
- বাট্টার পরিমাণ বের করতে হবে।
- মোট ক্রয় থেকে বাট্টা বাদ দিয়ে এই সম্পর্কিত খরচ যোগ করতে হবে।
নিপা: মোট ক্রয় (৫০০×২০০)=১,০০,০০০
বাট্টা (১,০০,০০×১০%)=১০,০০০
ক্রয়মূল্য= ক্রয়-বাট্টা+ ক্রয়সক্রান্ত খরচ
= ১,০০,০০-১০,০০০+(১০০০+৩০০)
=৯১,৩০০০ টাকা
বধুয়া: মোট ক্রয় {(৫,০০০×৫০) + (৭,০০০×১৫) + (৫০× ২০০)=৩,৬৫,০০০
বাট্টা (৩,৬৫,০০০×১৫%)=৫৪,৭৫০
ক্রয়মূল্য= ক্রয়-বাট্টা+ ক্রয়সক্রান্ত খরচ
= ৩,৬৫,০০০-৫৪,৭৫০+(১০০০+২০০০)
=৩,১৩,২৫০ টাকা
সমাধান- গ. প্রয়োজনীয় খতিয়ান হিসাব তৈরি কর।

নির্দেশনা:- প্রশ্নে শুধু ক্রয় জাবেদা সম্পর্কিত লেনদেনই রয়েছে। আর ক্রয় জাবেদা থেকে দুই ধরনের খতিয়ান প্রস্তুত করা যায়।
১. সাধারণ খতিয়ান : ক্রয় হিসাব , প্রদেয় হিসাব।
২. সহকারী খতিয়ান: প্রতিটি পাওনাদারদের ( প্রদেয়) নাম । (নিপা, বধুয়া)
অথ্যাৎ এখানে ৪টি হিসাবের ৪টি খতিয়ান করতে হবে। যা নিচে দেওয়া হলো। কোন ছক উল্লেখ না থাকলে আমরা জের ছকে সমাধান করবো।
১.ক্রয় হিসাব: ক্রয় জাবেদা অনুসারে এখানে দুটি ক্রয় হিসাব রয়েছে। জুন-২ : যেহেতু ক্রয় ডেবিট তাই ডেবিট ঘরে টাকা হবে। আর বিবরণের ঘরে ক্রয়ের উল্টো প্রদেও হিসাব হবে। নাম থাকলে নাম দিতে হবে। টাকা ক্রয় জাবেদার টাই হবে। একই ভাবে জুন-২৮ তারিখও হবে জের দুটিই ডেবিট তাই যোগ হয়ে (৯১,৩০০+৩,১৩,২৫০) = ৪,০৪,৫৫০ টাকা হবে।
২.প্রদেয় হিসাব : যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট তাই তাই টাকা ক্রেডিটের দিকে হবে। এবং বিবরণে প্রদেয়-এর বিপরীত হিসাব ক্রয় হবে। দুটি লেনদেনই যাবে কারণ দুটিতেই প্রদেয় হিসাব রয়েছে।
৩.নিপা বিপণি হিসাব: নিপা বিপনি হলো পাওনাদার / প্রদেয় যা ক্রেডিট তাই টাকা ক্রেডিট দিকে হবে। এবং বিবরণে বিপরীত ক্রয় হিসাব হবে। শুধু জুন-২ যাবে কারণ শুধু এই লেনদেনে নিপা বিপাণি জড়িত।
৪.বধুয়া অ্যান্ড সন্স হিসাব: বধুয়া হলো পাওনাদার / প্রদেয় যা ক্রেডিট তাই টাকা ক্রেডিট দিকে হবে। এবং বিবরণে বিপরীত ক্রয় হিসাব হবে। শুধু জুন-২৮ যাবে কারণ শুধু এই লেনদেনে বধুয়া জড়িত।
দেখতে পরেন: হিসাববিজ্ঞানে খতিয়ান কি? এর বৈশিষ্ট , গুরুত্ব, ছক, প্রকারভেদ। খতিয়ানে সবকিছু
এই বোর্ডের সকল প্রশ্ন ও সমাধান একসাথে – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ হিসাববিজ্ঞান প্রথম প্রত্র সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান-HSC
[ কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা মতামত জানাতে কমেন্ট করুন ]
Related Posts
আব্দুস সবুর ( একতরফা দাখিলা ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ১১ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: একতরফা দাখিলা পদ্ধতি
প্রিয়ন্তি রহমান ( অবচয় )- ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ৯
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: অবচয়
তিশা সার্ভিসিং ( কার্যপত্র ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ১০ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore
Year: 2018
Chapter: কার্যপত্র
নগদান বহি, খতিয়ান ( সাবিনা অ্যান্ড সন্স) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং-৪ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: জাবেদা , খতিয়ান, নগদান বহি
জাবেদা , হিসাব – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং-৩ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: জাবেদা , খতিয়ান