৫ নং প্রশ্নের উত্তর- ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮

৫) ২০১৭ সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কোং নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করল-

জুন-২      : নিপা বিপনি, সুনামগঞ্জ হতে ক্রয়। প্রতি জোড়া ৫০০ টাকা দরে ২০০ জোড়া তাঁতের শাড়ি। কারবারি বাট্টা ১০%। পরিবহন খরচ ১,০০০ টাকা এবং বিমা সেলামি ৩০০ টাকা। চালান নং ৩০১ । [ শর্ত ৩/১০, নিট ২০ ]

জুন-২৮     : বধুয়া ক্লথ স্টোরস, রাজশাহী হতে ক্রয় : প্রতিটি ৫,০০০ টাকা দরে ৫০ টি জামদানি শাড়ি । প্রতিটি ৭,০০০ টাকা দরে  ১৫টি বেনারসি শাড়ি । প্রতিটি ৫০ টাকা দরে ২০০ খানা রুমাল । কারবারি বাট্টা ১৫% । প্যাকিং খরচ ১,০০০ টাকা। কুলি ও গাড়ি ভাড়া ২,০০০ টাকা। চালান নং ৩০২ । [ শর্ত ৩/১৫, নিট ৩০ ]

ক. মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।

খ. ক্রয় জাবেদা তৈরি কর।

গ. প্রয়োজনীয় খতিয়ান হিসাব তৈরি কর।

[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]

সমাধান- ক. মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়

মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয়, ঢাকা ২০১৮

নির্দেশনা:-  পরিমাণ চাইলেই তারিখ——বিরবণ—-টাকা—-টাকা ছক টানতে হবে।

কারবারি বাট্টা হলো ক্রয় বিক্রয়ের সময়ের বাট্টা । মনে রাখতে হবে:-

ক্রয়-বিক্রয় এর সময়ের বাট্টা = কারবারী বাট্টা / ব্যবসায়িক বাট্টা।

দেনাদার-পাওনাদার এর টাকা পরিশোধের সময়ের বাট্টা =  বাট্টা/ নগদ বাট্টা

এখানে কারবারি বাট্টা অথ্যাৎ ক্রয় বিক্রয়য়ের বাট্টা বের করতে হবে। প্রশ্নে দুটি লেনদেনই ধারে ক্রয় নিয়ে তাই দুটিই এখানে যাবে। মোট ক্রয়ের টাকাকে বাট্টা দিয়ে % করলেই বাট্টা বেরিয়ে যাবে।

সমাধান- খ. ক্রয় জাবেদা তৈরি কর।

ক্রয় জাবেদা ঢাকা ২০১৮

নির্দেশনা:- ক্রয় জাবেদায় শুধু বাকিতে ক্রয় যায় । এখানে দুটি লেনদেই ধারে ক্রয় ( কারণ নাম উল্লেখ আছে)। মানে দুটি লেনদেনই ক্রয় জাবেদায় যাবে।

প্রথমে ক্রয় জাবেদার ছক কাটতে হবে। তারিখ — ক্রয় ডেবিট তার বিপরীত ’ক্রেডিট হিসাবখাত’লিখতে হরে — তারপর শর্ত, চালান , সূত্র —- তারপর বাকিতে ক্রয়ের জাবেদা : ক্রয় ডে. ; প্রদেয় কে.।

যেহেতু ক্রেডিট হিসাব খাত তাই এই ঘরে নাম থাকলে নাম / নাম না থাকলে প্রদেয় হিসাব লিখতে হবে।

টাকা বের করার ক্ষেত্রে :-

  • মোট ক্রয় বের করতে হবে
  • বাট্টার পরিমাণ বের করতে হবে।
  • মোট ক্রয় থেকে বাট্টা বাদ দিয়ে এই সম্পর্কিত খরচ যোগ করতে হবে।

নিপা: মোট ক্রয়  (৫০০×২০০)=১,০০,০০০

       বাট্টা   (১,০০,০০×১০%)=১০,০০০

       ক্রয়মূল্য= ক্রয়-বাট্টা+ ক্রয়সক্রান্ত খরচ

                 = ১,০০,০০-১০,০০০+(১০০০+৩০০)

                 =৯১,৩০০০ টাকা

বধুয়া: মোট ক্রয়  {(৫,০০০×৫০) + (৭,০০০×১৫) + (৫০× ২০০)=৩,৬৫,০০০                                                  

          বাট্টা   (৩,৬৫,০০০×১৫%)=৫৪,৭৫০                                                  

          ক্রয়মূল্য= ক্রয়-বাট্টা+ ক্রয়সক্রান্ত খরচ

                     = ৩,৬৫,০০০-৫৪,৭৫০+(১০০০+২০০০)

                      =৩,১৩,২৫০ টাকা

সমাধান- গ. প্রয়োজনীয় খতিয়ান হিসাব তৈরি কর।

প্রয়োজনীয় খতিয়ান হিসাব ঢাকা ২০১৮

নির্দেশনা:- প্রশ্নে শুধু ক্রয় জাবেদা সম্পর্কিত লেনদেনই রয়েছে। আর ক্রয় জাবেদা থেকে দুই ধরনের খতিয়ান প্রস্তুত করা যায়। 

১. সাধারণ খতিয়ান : ক্রয় হিসাব , প্রদেয় হিসাব।

২. সহকারী খতিয়ান: প্রতিটি পাওনাদারদের ( প্রদেয়) নাম । (নিপা, বধুয়া)

অথ্যাৎ এখানে ৪টি হিসাবের ৪টি খতিয়ান করতে হবে। যা নিচে দেওয়া হলো। কোন ছক উল্লেখ না থাকলে আমরা জের ছকে সমাধান করবো। 

     ১.ক্রয় হিসাব: ক্রয় জাবেদা অনুসারে এখানে দুটি ক্রয় হিসাব রয়েছে। জুন-২ : যেহেতু ক্রয় ডেবিট তাই ডেবিট ঘরে টাকা হবে। আর বিবরণের ঘরে ক্রয়ের উল্টো প্রদেও হিসাব হবে। নাম থাকলে নাম দিতে হবে। টাকা ক্রয় জাবেদার টাই হবে। একই ভাবে জুন-২৮ তারিখও হবে জের দুটিই  ডেবিট তাই যোগ হয়ে (৯১,৩০০+৩,১৩,২৫০) = ৪,০৪,৫৫০ টাকা হবে।

     ২.প্রদেয় হিসাব : যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট তাই তাই টাকা ক্রেডিটের দিকে হবে। এবং বিবরণে প্রদেয়-এর বিপরীত হিসাব ক্রয় হবে। দুটি লেনদেনই যাবে কারণ দুটিতেই প্রদেয় হিসাব রয়েছে।

৩.নিপা বিপণি হিসাব: নিপা বিপনি হলো পাওনাদার / প্রদেয় যা ক্রেডিট তাই টাকা ক্রেডিট দিকে হবে। এবং বিবরণে বিপরীত ক্রয় হিসাব হবে। শুধু জুন-২ যাবে কারণ  শুধু এই লেনদেনে নিপা বিপাণি জড়িত।

৪.বধুয়া অ্যান্ড সন্স হিসাব: বধুয়া হলো পাওনাদার / প্রদেয় যা ক্রেডিট তাই টাকা ক্রেডিট দিকে হবে। এবং বিবরণে বিপরীত ক্রয় হিসাব হবে। শুধু জুন-২৮ যাবে কারণ  শুধু এই লেনদেনে বধুয়া  জড়িত।

দেখতে পরেন:  হিসাববিজ্ঞানে খতিয়ান কি? এর বৈশিষ্ট , গুরুত্ব, ছক, প্রকারভেদ। খতিয়ানে সবকিছু  

 

এই বোর্ডের সকল প্রশ্ন ও সমাধান একসাথে –  ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ হিসাববিজ্ঞান প্রথম প্রত্র সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান-HSC

[ কোন ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা মতামত জানাতে কমেন্ট করুন ]

Leave a Reply