ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ হিসাববিজ্ঞান প্রথম প্রত্র সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান-HSC
ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮
হিসাববিজ্ঞান প্রথম পত্র
সৃজনশীল প্রশ্ন ও সমাধান
প্রশ্ন-১: তনু ট্রেডার্স
১) ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে তনু ট্রেডার্সে-এর হিসাবের বই থেকে নিম্নোক্ত রেওয়ামিলটি প্রস্তুত করা হয়েছে।
তনু ট্রেডার্সে-এর রেওয়ামিল
৩১ ডিসেম্বর , ২০১৭
হিসাবের নাম | ডেবিট টাকা | হিসাবের নাম | ক্রেডিট টাকা |
|---|---|---|---|
মজুদ পণ্য (১-১-২০১৭) আসবাবপত্র ব্যাংক হিসাবের উদ্বৃত্ত নগদ তহবিল ক্রয় প্রাপ্য হিসাব ক্রয় পরিবহন মজুরি বিক্রয় বাট্টা বেতন বাট্টা প্রদান ভাড়া |
৫০,০০০ ৪০,০০০ ২৪,০০০ ৩৬,০০০ ৩,৭০,০০০ ৮৫,০০০ ৪,৪০০ ৫,০০০ ২০,০০০ ৫১,০০০ ৪,০০০ ২৫,৬০০ |
তনুর মূলধন বিক্রয় প্রদেয় হিসাব বাট্টা প্রাপ্তি ৬% ঋণ (১-১-১৭) ক্রয় বাট্টা |
১,০৫,০০০ ৫,২০,০০০ ২৯,০০০ ১,০০০ ৪০,০০০ ২০,০০০ |
৭,১৫,০০০ |
৭,১৫,০০০ |
সমন্বয় সমূহ: (১) সমাপনি মজুদপণ্য মূল্যায়ন করা হয়েছে ৪৫,০০০ টাকা; (২)ভাড়া অগ্রিম প্রদান করা হয়েছে ৫,৬০০ টাকা; (৩)বকেয়া বয়েছে: বেতন ৭,০০০ ও মজুরি ৯,০০০ টাকা; (৪) আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য কর; (৫)অনাদয়ী পাওনা সঞ্চিতি ৫% সৃষ্টি করতে হবে।
ক. প্রত্যক্ষ ব্যয়ের পরিমান নির্ণয় কর।
খ.মোট পরিচালন ব্যয় নির্ণয় কর।
গ. নিট আয় ৩৪,৯৫০ টাকা ধরে বছর শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-২: তমা কোম্পানি
২) তমা কোম্পানির খতিয়ান হিসাবের উদ্বৃত্ত থেকে ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে নিচের রেওয়ামিলটি প্রস্তুত করা হয়েছে:
তমা কোম্পানির রেওয়ামিল
৩১ ডিসেম্বর , ২০১৭
হিসাবের নাম | ডেবিট টাকা | হিসাবের নাম | ক্রেডিট টাকা |
|---|---|---|---|
নগদ তহবিল ভাড়া (১০ মাসের) বেতন (৯ মাসের) প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় মজুরি চালানি কারবারে পণ্য প্রেরন দালানকোঠা ১২% বিনিয়োগ অফিস সরঞ্জাম প্রাপ্য হিসাব অফিস খরচ |
৩৭,০০০ ৩০,০০০ ৩৬,০০০ ৫৫,০০০ ৩,৫৫,০০০ ২২,০০০ ১০,০০০ ২,৯০,০০০ ১,২২,০০০ ৩১,০০০ ৮৫,০০০ ২২,০০০ |
পণ্য বিক্রয় ব্যাংক জমাতিরিক্ত ১০% ব্যাংক ঋণ (০১-০১-২০১৭) প্রদেয় হিসাব মূলধন |
৫,২০,০০০ ৮৫,০০০ ১,৮০,০০০ ৮৫,০০০ ২,২৫,০০০ |
১০,৯৫,০০০ |
১০,৯৫,০০০ |
সমন্বয় সমূহ: (১)সমাপনি মজুদ পণ্যের মূল্য ১,০০,০০০ টাকা এবং এর বর্তমান বাজারমূল্য ১,০৫,০০০ টাকা; (২)ক্যশিয়ারের নিকট হতে ৩,৫০০ টাকা ছিনতাই হয়েছে, যা এখনো হিসাবভুক্ত হয় নি; (৩) প্রাপ্য হিসাবের ৫% আদায়যোগ্য নয় বলে বিবেচনা করা হয়; (৪)দালানের ওপর ১০% হারে এবং অফিস সরঞ্জামের ওপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে;
ক. অপরিচালন আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
খ.বছর শেষে তমা কোম্পানির মোট লাভ নির্ণয় করো।
গ. বছর শেষে তমা কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-৩: জনাব সাজেদুর রহমান
৩) ২০১৭ সালের ১ নভেম্বর তালিখে জনাব সাজেদুর রহমান নগদ ৪০,০০০ টাকা, ৬০,০০০ টাকার পণ্যদ্রব্য,এবং ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। উক্ত মাসে তার ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ:
নভে.-২ : ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো ২০,০০০ টাকা।
নভে.-৬ : বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয করা হলো ৩৫,০০০ টাকা।
নভে.-৮ :রিজুর নিকট মাল বিক্রয় করা হলো ৩০,০০০ টাকা । ভ্যাট চার্জ করাহলো ১৫%।
নভে.-১০ : সমিহ রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো ৪৫,০০০ টাকা। ভ্যাট চার্জ করাহলো ১৫%।
নভে.-১৩ : তনুর নিকট হতে কর্জ নেওয়া হলো ১০,০০০ টাকা।
নভে.-১৫ : তনুর কর্জ চেকে পরিশোধ করা হলো।
নভে.-১৭ : চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো ৫,০০০ টাকা।
নভে.-২০ : ব্যাংক কতৃক ধার্যকৃত চার্জ ৫০০ টাকা।
নভে.-২৪ : আয়কর প্রদান করা হলো ৩,০০০ টাকা।
নভে.-২৬ : সেভিংস সার্টিফিকেট ক্রয় ২০,০০০ টাকা।
নভে.-৩০ : ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৭,০০০ টাকা।
ক. মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় কর।
খ. ১৭, ২৪, ২৬ এবং ৩০ তারিখের লেনদেন গুলোর হিসাবের শ্রেনিবিভাগ দেখাও।
গ. ১০, ১৩, ১৫ এবং ২০ তারিখের লেনদেন গুলোর জাবদা দাও। ( ব্যাখার প্রয়োজন নেই)
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-৪: সাবিনা অ্যান্ড সন্স
৪) নিম্নলিখিত লেনেদেনগুলো ২০১৭ সালের এপ্রিল মাসে সাবিনা অ্যান্ড সন্স-এর ব্যবসায় হতে নেওয়া হয়েছে:
এপ্রিল -০১ : প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা।
এপ্রিল -০৫ : নগদে পণ্য ক্রয় ৪,০০০ টাকা এবং নগদে পণ্য বিক্রয় ১২,০০০ টাকা।
এপ্রিল -০৭ : আসবাবপত্র ক্রয় করা হয়েছে ২০,০০০ টাকা। এর মূল্য বাবদ নগদে ১০,০০০ টাকা অবশিষ্ট ১০,০০০ টাকা চেক মারফত প্রদত্ত হলো।
এপ্রিল -০৮ : ধারে বিক্রয় ৫,০০০ টাকা।
এপ্রিল -১০ : বেতন ৮,৮০০ টাকা নগদে এবং বিমা সেলামি ২,৪০০ টাকা চেকের মাধমে পরিশোধ করা হলো।
এপ্রিল -১৩ : মকলেস ট্রেডার্স-এর নিকট হতে ১৬,০০০ টাকা নগদে পাওয়া গেলো।
এপ্রিল -১৫ : ব্যাক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ১২,০০০ টাকা।
এপ্রিল -১৮ : পুরাতন আসবাবপত্র বিক্রয় করে ৬,০০০ টাকা পাওয়া গেলো।
এপ্রিল -২১ : ব্যাংকে ৪,৮০০ টাকা জমা দেওয়া হলো।
এপ্রিল -২৪ : জীবন বিমার প্রিমিয়াম প্রদান ৯,০০০ টাকা।
এপ্রিল -২৫ : নিপা এন্ড সন্সের নিকট হতে ২,৮০০ টাকার একখানা চেক প্রাপ্ত হয়ে তখনই চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো।
এপ্রিল -২৮ : অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে ২,৮০০ টাকা উত্তোলন ।
এপ্রিল -৩০ : ব্যাংক উদ্বৃত্তের টাকা নগদে উত্তোলন করা হয়েছে।
ক. ব্যাংক হতে মোট উত্তোলনের পরিমাণ কত? ( ৩০ এপ্রিল বাদে)
খ. একখানি দু’ঘরা নগদান বহি তৈরি কর।
গ.বিক্রয় হিসাব ও উত্তোলন হিসাব তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-৫: লিপি অ্যান্ড কোং
৫) ২০১৭ সালের জুন মাসে ঢাকার লিপি অ্যান্ড কোং নিম্নলিখিত পণ্য ধারে ক্রয় করল-
জুন-২ : নিপা বিপনি, সুনামগঞ্জ হতে ক্রয়। প্রতি জোড়া ৫০০ টাকা দরে ২০০ জোড়া তাঁতের শাড়ি। কারবারি বাট্টা ১০%। পরিবহন খরচ ১,০০০ টাকা এবং বিমা সেলামি ৩০০ টাকা। চালান নং ৩০১ । [ শর্ত ৩/১০, নিট ২০ ]
জুন-২৮ : বধুয়া ক্লথ স্টোরস, রাজশাহী হতে ক্রয় : প্রতিটি ৫,০০০ টাকা দরে ৫০ টি জামদানি শাড়ি । প্রতিটি ৭,০০০ টাকা দরে ১৫টি বেনারসি শাড়ি । প্রতিটি ৫০ টাকা দরে ২০০ খানা রুমাল । কারবারি বাট্টা ১৫% । প্যাকিং খরচ ১,০০০ টাকা। কুলি ও গাড়ি ভাড়া ২,০০০ টাকা। চালান নং ৩০২ । [ শর্ত ৩/১৫, নিট ৩০ ]
ক. মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় কর।
খ. ক্রয় জাবেদা তৈরি কর।
গ. প্রয়োজনীয় খতিয়ান হিসাব তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-৬: সমিহ রহমান
৬) ২০১৭ সালের ৩১ মার্চ তারিখে সমিহ রহমানের তথ্যাবলি পড় এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:
(১) পাস বহি অনুজয়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৪,৪০০ টাকা ।
(২) ৩,০০০ টাকার ১টি প্রাপ্যবিল ২,৪০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে । মেয়াদ শেষ হওয়ায় বিলটি প্রত্যাখ্যাত হয়েছিল, যার জন্য নগদান বইতে কোনো দাখিলা দেওয়া হয়নি।
(৩) সমিহ রহমানের ব্যাক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৩,০০০ টাকা উত্তোলন করেছেন কিন্তুু তা নগদান ভুক্ত হয় নি।
(৪)চেক কাটা হয়েছে , কিন্তু ভাঙানো হয় নি ১১,৪০০ টাকা।
(৫) ব্যাংক কতৃক ৬,৬০০ টাকার একখানা বিলের বিপরীতে ৬,০০০ টাকা আদায় করেছে। কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদানভুক্ত হয়েছে।
(৬) ব্যাংক কতৃক মঞ্জুরীকৃত সুদ ১,০০০ টাকা এবং ব্যাংক কতৃক কর্তনকৃত চার্জ ১,০০০ টাকা।
(৭) ব্যাংক একজন পাওনাদারকে ৬,০০০ টাকা পরিশোধ করেছে, যা নগদানভুক্ত হয়নি।
(৮) ব্যাংক লভ্যাংশ আদায় করেছে ৬,৬০০ টাকা যা, নগদানভুক্ত হয়নি।
ক. বিল আদায় ও বাট্টাকরণ বাবদ মোট কত টাকা ব্যয় হয়েছে?
খ. ব্যাংক সমন্বয় বিবরনী তৈরি কর।
গ. নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ৩৫,০০০ টাকা ধরে ব্যাংক সমন্বয় বিবরনী তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-৭: রুমা এন্টারপ্রাইজ
৭) নিম্নে বর্ণিত তথ্যাবলি রুমা এন্টারপ্রাইজ-এর হিসাব বই হতে নেওয়া হয়েছে:
হিসাবের নাম | ৩১ ডিসেম্বর ২০১৬ | ৩১ ডিসেম্বর ২০১৭ |
|---|---|---|
অনাদায়ি পাওনা সঞ্চিতি (০১-০১-২০১৬) লিখিত অনাদায়ি পাওনা অলিখিত অনাদায়ি পাওনা অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে প্রাপ্য হিসাব |
১২,০০০ টাকা ৬,০০০ টাকা ১০,৫০০ টাকা ২১⁄২% ২,২৬,৫০০ টাকা |
- - ৫,৪০০ টাকা ৫% ১,৫৫,৪০০ টাকা |
ক. অনদায়ি পাওনার পরিমান নির্ণয় কর।
খ. অনদায়ি পাওনা সঞ্চিতি হিসাব তৈরি কর।
গ.অনদায়ি পাওনা হিসাব তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-৮: রহমান ব্রাদার্স
৮) রহমান ব্রাদার্স-এর নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্তসমূহ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের:
রহমান ব্রাদার্স
রেওয়ামিল
৩১ ডিসেম্বর , ২০১৭
হিসাবের নাম | টাকা | হিসাবের নাম | টাকা |
|---|---|---|---|
সেবা আয় অনুপার্জিত সেবা আয় মনিহারি ক্রয় উত্তোলন ব্যাংক জমাতিরিক্ত অফিস সরঞ্জাম বিক্রয় খতিয়ানের জের আগুনে বিনষ্ট পণ্য বিজ্ঞাপন প্রারম্ভিক মনিহারি |
৩,৪৮,০০০ ৬০,০০০ ২০,০০০ ১,০০,০০০ ৭৫,০০০ ১,০০,০০০ ৫০,০০০ ১৬,০০০ ১৬,০০০ ৮,০০০ |
আইন বই আয়কর চালিানি কারবারে পণ্য প্রেরণ সমাপনী মনিহারি মূলধন আসবাবপত্র চেম্বার ভাড়া প্রদেয় হিসাব দালানকোঠা বেতন |
২০,০০০ ৭০,০০০ ৮০,০০০ ১৬,০০০ ২,০০,০০০ ৬০,০০০ ৪৮,০০০ ৪০,০০০ ৭৫,০০০ ৬০,০০০ |
ক. মনিহারি খরচের পরিমাণ কত?
খ. স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় কর।
গ. রেওয়ামিল তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-৯ : প্রিয়ন্তি রহমান
৯) প্রিয়ন্তি রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি ১ জানুয়ারি ২০১৭ সালে ৬,৩৫,০০০ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করে এবং যন্ত্রপাতিটির বহন খরচ প্রদান করে ২০,০০০ টাকা। যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ৮ বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতিটির ভগ্নাবশেষ মূল্য হবে ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার কর।
ক. অবচয়ের হার এবং ১ বছরের অবচয় নির্ণয় কর।
খ.অবচয় খরচ হিসাব তৈরি কর।
গ. যন্ত্রপাতি হিসাব তৈরী কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-১০ : তিশা সার্ভিসিং
১০) তিশা সার্ভিসিং প্রতিষ্ঠানের রেওয়ামিল নিম্নরূপ:
তিসা সার্ভিসিং
রেওয়ামিল
৩১ ডিসেম্বর , ২০১৭
হিসাবের নাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
|---|---|---|
নগদ প্রাপ্য হিসাব অগ্রিম বিমা দালানকোঠা ভাড়া সেবা আয় বেতন মূলধন আসবাবপত্র প্রদেয় হিসাব |
২০,০০০ ২২,০০০ ১৫,০০০ ২,০০,০০০ ৫,০০০ - ১৫,০০০ - ১,০০,০০০ - |
- - - - - ১,০৭,০০০ - ২,৫০,০০০ - ২০,০০০ |
৩,৭৭,০০০ |
৩,৭৭,০০০ |
সমন্বয়সমূহ: (১) দালানকোঠার উপর ২১⁄২% অবচয় ধার্য কর; (২) বেতন বকেয়া আছে ৩,৫০০ টাকা; (৩) অগ্রিম বিমা অতিক্রান্ত হয়েছে ১০,০০০ টাকা; (৪) আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য কর।
ক. আসবাবপত্রের অবচয় এবং নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় কর।
খ. সমন্বয়গওলোর সমন্বয় দাখিলা দাও। ( ব্যাখ্যার প্রয়োজন নেই)
গ. ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
প্রশ্ন-১১ : জনাব আব্দুস সবুর
১১) জনাব আব্দুস সবুর একজন খুচরা ব্যবসায়ী । তিনি একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষন করেন ।২০১৭ সালে তার অবস্থা নিম্নরূপ ছিলো:
হিসাবের নাম | ১ জানুয়ারি, ২০১৭ (টাকা) | ৩১ ডিসেম্বর, ২০১৭ টাকা |
|---|---|---|
প্রাপ্য হিসাব কলকব্জা ১২% বিনিয়োগ (০১-০৯-২০১৭) প্রদেয় হিসাব মজুদ পণ্য আসবাবপত্র ১৫% ব্যাংক ঋণ (০১-০৫-২০১৭) নগদ তহবিল প্রাপ্যবিল |
১২,০০০ ৪০,০০০ ২০,০০০ ৮,০০০ ৭,০০০ - ২০,০০০ ৪,০০০ ৫,০০০ |
২০,০০০ ৪০,০০০ ২০,০০০ ১৫,৫০০ ১২,০০০ ১০,০০০ - ১০,০০০ ৪,০০০ |
জনাব আব্দুস সবুর প্রতি মাসে কারবার থেকে ২,০০০ টাকা নগদ এবং ১৩,০০০ টাকা মূল্যের পণ্য নিজ প্রয়োজনে উত্তোলন করেছেন। প্রদেয় হিসাবের ওপর ২% বাট্টা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তিনি আসবাবপত্রের উপর ১০% অবচয় ও প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি এবং মূলধনের ওপর ২১⁄২% হারে সুদ ধার্য করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক. বিনিয়োগের সুদ ও ব্যাংক ঋণের সুদ নির্ণয় কর।
খ. প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় কর।
গ. নিট আয় ৫৩,৩১০ টাকা ধরে বৈষয়িক বিবরণী তৈরি কর।
[ ঢা.বো. , য.বো. , সি.বো. , দি. বো ২০১৮]
Related Posts
আব্দুস সবুর ( একতরফা দাখিলা ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ১১ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: একতরফা দাখিলা পদ্ধতি
প্রিয়ন্তি রহমান ( অবচয় )- ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ৯
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore, Sylhet
Year: 2018
Chapter: অবচয়
তিশা সার্ভিসিং ( কার্যপত্র ) – ঢাকা , যশোর , সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮ প্রশ্ন নং ১০ সমাধান
Exam: HSC
Subject: Accountig First Paper
Board: Dhaka, Dinajpur, Jashore
Year: 2018
Chapter: কার্যপত্র
Stay Connected!
Follow us to get the latest updates:
👍 Like our Facebook Page 👥 Join Facebook Group